মণিপুরে ভারতীয় সেনার ওপর হামলা জঙ্গিদের

manipur-army-ambush-afp

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মণিপুরের চন্ডলে ভারতীয় সেনার ওপর হামলা চালাল জঙ্গিরা। সূত্রের খবর, একেবারে গোপনে ভারতীয় সেনাদের ওপর হামলা চালায় এই জঙ্গিগোষ্ঠী। সূত্রের আরও খবর, ৪ নম্বর অসম রাইফেলস ইউনিটের ৩ জন জওয়ান ঘটনাস্থলেই প্রাণ হারান। ইম্ফল থেকে প্রায় ১০০ কিমি দূরে ঘটনাটি ঘটে। পাশাপাশি এই ঘটনায় আরও ৪ জন সেনা গুরুতরভাবে আহত হয়েছে বলে খবর।

সেনা সূত্রে জানা গিয়েছে, এই নাশকতার পিছনে রয়েছে স্থানীয় জঙ্গিগোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি। মায়ানমার সীমান্তে এই হামলা চালানো হয়েছে বলে সেনার পক্ষ থেকে জানানো হয়। সেনা সূত্রে আরও খবর, প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এরপর সেনাবাহিনীর ওপর এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। এই হামলার খবর পেয়ে সেখানে আরও সেনাবাহিনী পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *