মিউচুয়াল ফান্ডের ব্যবসা বাড়ানোর তাগিদে জটিলতা কমানো হয়েছে

Mutual Fund

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১০ বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বেড়েছে ১০গুণ। ছোট বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের উপর আস্থা রাখতে চলেছেন এমনই খবর। সূত্রের খবর, গত ১০ বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ১০গুণ। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা বিনিয়োগ করছেন, এখন বিরাট অঙ্কের লাভের প্রত্যাশা না করাই ভাল। বিনিয়োগকারীরা আর্থিক ইতিহাস ভাল করে যাচাই করে নিতে পারেন। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনলাইন আলোচনায় এমনটাই জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার মেম্বার জি মহালিঙ্গম।

এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, মিউচুয়াল ফান্ডের ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে ফান্ড ম্যানেজমেন্ট সংস্থাগুলির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা অনেক কমানো হয়েছে। কর্পোরেট বন্ডের বাজারও অনেকটা বেড়েছে বলে দাবি তাঁর। প্রসঙ্গত, অত্যন্ত ভাল রেটিং রয়েছে, এমন নামজাদা কর্পোরেট সংস্থা এদেশে বন্ড বিক্রি করেছে, তাতে ৩০ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে। অপেক্ষাকৃত কম রেটিং থাকা কোম্পানিগুলি বন্ড বিক্রি করতে পারছে না। এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার বলে মনে করেন তিনি। কারণ হিসেবে বলা হয়েছে, ব্যাঙ্কগুলি এখন পরিকাঠামো খাতে ঋণ দিতে ততটা ভরসা পাচ্ছে না। এর মূল কারণ অনাদায়ী ঋণ বা অনুৎপাদক সম্পদ বৃদ্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *