২৮ গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিচ্ছে আই ডি টি আর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিএনসি মিলিং এবং টার্নিং অপারেটরের কাজের জন্য সদ্য পাশ করা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট/ ডিপ্লোমা হোল্ডারদের থেকে গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে ২৮ (আইডিটিআর জামশেদপুরে ২০, টিআরটিসি পাটনায় ৮) জনকে নিচ্ছে জামশেদপুরের ইন্দো ডেনিস টুল রুম (আইডিটিআর)। এটি ভারত সরকারের এমএসএমই মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত প্রতিষ্ঠান।ট্রেনিং শেষ চাকরি দিতে আইডিটিআপ বাধ্য নয়।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/ টুল অ্যান্ড ডাই মেকিংয়ে ৪ বছরের বি ই/ বি টেক/ ডিপ্লোমাধারী হতে হবে। এই ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে ২০১৭ থেকে ২০২০-র মধ্যে। আগে যাঁরা অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ১৯৬১-র অধীনে ট্রেনিং নিয়েছেন বা এখন নিচ্ছেন তাঁরা আবেদন করবেন না।
এই পোস্টটি পড়ে ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। কমেন্টস সেকশনে গিয়ে আপনার মূল্যবান মতামত জানান।
১ বছরের ট্রেনিং। ভারত সরকারের অ্যাপ্রেন্টিসশিপ স্কিমের অধীনে ট্রেনিংয়ের সময় গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসরা মাসে ৯,০০০ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা মাসে ৮,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।
প্রার্থিবাছাই হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে। সাক্ষাৎকার হবে ২৪ অগস্ট, সকাল ৯টায়, আইডিটিআর জামশেদপুরে।
আগে রেজিস্ট্রশন করতে হবে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মে আইডি এবং একটি মোবাইল নম্বর এবং আধার কার্ড থাকা চাই। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.idtr.gov.in/
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: এখানে

