Cochin ShipyardOthers 

৪৭১ ওয়ার্কম্যান কোচিন শিপইয়ার্ড লিমিটেডে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ওয়ার্কম্যান পদে ৪৭১ জনকে নিচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। নিয়োগ হবে ফ্যাব্রিকেশন অ্যাসিস্যান্ট, আউটফিট অ্যাসিস্ট্যান্ট, স্ক্যাফল্ডার, এরিয়াল ওয়ার্ক প্ল্যাটফর্ম অপারেটর, সেমি স্কিল্ড রিগার, সারেঙ্গ, জেনারেল ওয়ার্কার এবং কুক পদে – চুক্তির ভিত্তিতে। সংরক্ষণ থাকবে ভারত সরকারের নিয়ম অনুযায়ী। কাজ করতে হবে কেরালায়।

সিএসএল – ওয়ার্কম্যান: মোট শূন্যপদ ৪৭১টি। এরমধ্যে- ফ্যাব্রিকেশন অ্যাসিস্যান্টের মোট শূন্যপদ ৪৮টি (স্টিল মেটাল ওয়ার্কার ১৪, ওয়েল্ডার ৩৪), আউটফিট অ্যাসিস্ট্যান্টের মোট শূন্যপদ ৩৫৭টি (ফিটার ১৩১, মেকানিক ডিজেল ৬, ফিটার পাইপ/ প্লাম্বার ১৭, পেইন্টার ৫, ইলেক্ট্রিশিয়ান ৪৯, ক্রেন অপারেটর (ইওটি) ১২, ইলেক্ট্রনিক মেকানিক ৬১, ইনস্ট্রুমেন্ট মেকানিক ৬০, শিপরাইট উড/ কার্পেন্টার ১১, মেশিনিস্ট ৩, অটো ইলেক্ট্রিশিয়ান ২)। এছাড়া স্ক্যাফল্ডার ৭, এরিয়াল ওয়ার্ক প্ল্যাটফর্ম অপারেটর ২, সেমি স্কিল্ড রিগার ৩৭, সারেঙ্গ ২, জেনারেল ওয়ার্কার (ক্যান্টিন) ১৭, কুক (গেস্ট হাউজ) ১।

মাধ্যমিক/ সমতুল, আইটিআই পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটধারী হতে হবে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ফ্যাব্রিকেশন অ্যাসিস্ট্যান্ট, আউটফিট অ্যাসিস্যান্ট এবং স্ক্যাফল্ডার পদের পারিশ্রমিক মাসে থোক ১8,৪০০ টাকা। বাকি এরিয়াল ওয়ার্ক প্ল্যাটফর্ম অপারেটর, সেমি স্কিল্ড রিগার এবং সারেঙ্গ পদের পারিশ্রমিক মাসে থোক ১৭,৪০০ টাকা। কুক এবং জেনারেল ওয়ার্কারের পারিশ্রমিক মাসে থোক ১৩,৭০০ টাকা।

এই পোস্টটি পড়ে ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন। কমেন্টস সেকশনে গিয়ে আপনার মূল্যবান মতামত জানান।

প্রার্থিবাছাই হবে প্র্যাক্টিক্যাল/ ফিজিক্যাল টেস্ট -এর মাধ্যমে। পরীক্ষার ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি দেবেন অনলাইনে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।

দরখাস্ত রেজিস্ট্রশন করবেন ২০ অগস্টের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে (www.cochinshipyard.com)।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment