APSCOthers 

৫৭৭ ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট নিচ্ছে অসম সরকার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট পদে ৫৭৭ জনকে নিচ্ছে অসম সরকারে। প্রার্থীবাছাই করবেন অসম পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থীদের অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে।

অসম সরকারে ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের ৫৭৭টি শূন্যপদে নিয়োগের পূর্ব প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দরখাস্ত জমার শেষ তারিখ ছিল ২৪ জুলাই, ২০২০। লকডাউনের কারণে অসম পাবলিক সার্ভিস কমিশন এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত জমার শেষ তারিখ ১৭ অগস্ট পর্যন্ত বাড়িয়েছে। পুনরায় অসম পাবলিক সার্ভিস কমিশন আরও একটি বিশেষ বিজ্ঞিপ্ত (তারিখ: 24th August, 2020) -র মাধ্যমে দরখাস্ত জমার শেষ তারিখ ৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ২২২টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ২৮ বছরের মধ্যে। মাইনে ৩০,০০০ – ১,১০,০০০ টাকা।

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ৩৪৪টি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি/ ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট: শূন্যপদ ১১টি। আর্কিটেকচারের ব্যাচেলর ডিগ্রিধারীরা ইন্ডিয়ান আর্কিটেকচার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। মাইনে ৩০,০০০ – ১,১০,০০০ টাকা। সবক্ষেত্রেই ইংরেজি ছাড়া অসমের যে কোনও একটি ভাষার জ্ঞান থাকা চাই। বয়সের হিসেবে করতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। বয়ান পাবেন http://www.apsc.nic.in ওয়েবসাইটে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি ফটো সেঁটে দেবেন। ফি বাবদ দিতে হবে ২৫০ (তফশিলি এবং ওবিসি/ এমওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ১৫০) টাকা। ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেবেন এই অ্যাকাউন্ট হেডে: “NON TAX REVENUE, OTHER NON TAX REVENUE 0051 PSC, 105 STATE PSC APPLICATION FEE RECEIPT OF APSC”. বিপিএল প্রার্থীদের এই ফি দিতে হবে না। যাবতীয় প্রমাণপত্র সহ আবেদনপত্র পাঠাবেন ১৭ অগস্টের মধ্যে। এই ঠিকানায়: Deputy Secretary, APSC, Jawaharnagar, Khanapara, Guwahati-781022. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 03/2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

আবেদনের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

দরখাস্ত জমার বর্ধিত শেষ তারিখের বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment