নিট, জেইই এর পরীক্ষা অনলাইনে না হবার সম্ভবনাই প্রবল

NEET UG

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ অনলাইনে হবে কি না নিট-ইউজি পরীক্ষা তা এখনই বলা সম্ভব নয়। এদিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল পড়ুয়াদের বন্ধের মধ্যেই ভারত বিমানে দেশে ফিরিয়ে আনার। পরীক্ষা ১৩ সেপ্টেম্বর। তাই সুপ্রিম কোর্টের নির্দেশে দ্রুত ফেরাতে হবে বিদেশে আটকে পড়া পড়ুয়াদের। কারণ পড়ুয়াদের ১৪ দিনের কোয়ারেন্টাইন কাটিয়েই পরীক্ষায় বসতে হবে। অনলাইনে নেওয়া যাবে না ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি)। তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বিদেশে আটকে পড়া পড়ুয়াদের দ্রুত ভারত বিমানে দেশে ফিরিয়ে আনার। ১৩ সেপ্টেম্বর অর্থাৎ নির্ধারিত দিনেই হবে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (জয়েন্ট-মেইন) এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (নিট-ইউজি)। সুপ্রিম কোর্ট পরীক্ষা পিছোনোর আর্জি আগেই বাতিল করেছিল। তাই যে পড়ুয়ারা এখনও বিদেশে, বিশেষত মধ্যপ্রাচ্যর দেশগুলিতে আটকে রয়েছেন তাদের দ্রুত ফিরিয়া আনতে হবে। তাছাড়া এই সংক্রমন যে ভাবে বাড়ছে দেশজুড়ে তাতে সুরক্ষার প্রশ্নও আছে। এমন চার হাজার জন পড়ুয়া যারা ডাক্তরি প্রবেশিকা পরীক্ষায় বসবেন এই মুহূর্তে মদ্ধপ্রাচ্যের দেশগুলিতে আটকে রয়েছেন। তাঁদের হয়ে আব্দুল আজিজ নামে এক সমাজকর্মী বিকল্প ব্যবস্থার আর্জি জানিয়ে পিটিশন দাখিল করেছিলেন। ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে পিটিশনে বলা হয়েছে যে অনলাইনে পরীক্ষা নেওয়া হোক, নাহলে গাল্ফ কর্পোরেশন কাউন্সিল (জিসিসি) অধীনস্ত দেশগুলিতে পরীক্ষাকেন্দ্র করা হোক।

এই আবেদন বাতিল করে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) এবং মেডিক্যাল কউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই) দুজনেরই এমন আবেদনে আপত্তি আছে। মেডিক্যাল কউন্সিল অব ইন্ডিয়া জানিয়েছে, দেশের বাইরে পরীক্ষা নেওয়া অসম্ভব। কারণ বিভিন্ন সমস্যা ছাড়াও প্রশ্নপত্রের গোপনীয়তা নিয়ে সংশয় দেখা দেবে। নিট পরীক্ষায় প্রশ্নের যা ফরম্যাট এবং পরীক্ষা নেওয়ার যে পদ্দ্বতি তাতে অনলাইনে পরীক্ষা নেওয়ার অনেক অসুবিধাও আছে। এছাড়া কিছু ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবেন, তাতে সিস্টেমে সমস্যা দেখা দেবে। প্রায় অধিকাংশরাই এই পরীক্ষার বিরোধিতা করছে। আবারও দেশের ৪২০০ জন পড়ুয়া একদিনের অনশন করে প্রতিবাদ জানিয়েছে এই ঘোষণার। টুইটারেও ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদের হওয়া। শিক্ষাথীদের বক্তব্য সকাল ৭টায় পৌঁছাতে হবে পরীক্ষাকেন্দ্রে, চলছে না ট্রেন, ১৫০ কিলোমিটার দূরের পরীক্ষাকেন্দ্রে পৌছানো একেবারেই অসম্ভব। ৭ থেকে ৮ ঘন্টায় মাস্ক পরেই বা কিভাবে পরীক্ষা দেবে পরীক্ষাথীরা। জেইই ও নিট স্তগিত রাখার পক্ষে সওয়াল করছেন এ রাজ্যের মুখমন্ত্রীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *