child labourOthers 

সমীক্ষায় শিশুশ্রম বৃদ্ধির সমস্যায় উদ্বেগ বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা আবহে শিশুরা ভুগছে। সাধারণ অসুখ রয়েছে। অতিমারিতে স্কুলও বন্ধ। আবার অনলাইন-পাঠে বঞ্চনাও রয়েছে। এই পরিস্থিতিতে শিশুশ্রম বৃদ্ধির সমস্যায় ছোটরা ভীষণভাবে ভুগছে বলে জানিয়েছে সাম্প্রতিক একটি সমীক্ষা। সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল রাইট টু এডুকেশন ফোরাম এবং ক্যাম্পেন এগেনস্ট চাইল্ড লেবার নামে দুটি সামাজিক সংগঠন চালিয়ে দেখতে চেয়েছিল, লকডাউন চালু থাকা অবস্থায় পর্শ্চিমবঙ্গে শিশুদের অবস্থা ঠিক কী রকম তা জানার জন্য বাংলার ১৯টি জেলায় ২১৫৪জন খুদে পড়ুয়ারদের মধ্যে ওই সমীক্ষা চালিয়ে যে তথ্য সামনে এসেছে, তাতে উদ্বেগ বেড়েছে। এক্ষেত্রে তার যথেষ্ট কারণও রয়েছে বলে জানিয়েছেন সমীক্ষকরা। তাঁদের বক্তব্য, রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে পঠনপাঠনের সুযোগ পেয়েছে মাত্র ২৯ শতাংশ পড়ুয়া। বাকিরা তা থেকে বঞ্চিত হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন কারণে পরিবারের আয় কমে যাওয়ায় ১৭%শিশুর নিয়মিত দুবেলা খাবার পায়নি। পাশাপাশি স্কুল বন্ধ থাকায় এবং পারিবারিক উপার্জনকমে যাওয়ায় শিশুশ্রম বেড়েছে উদ্বেগজনক ভাবে। পড়ুয়াদের হার ৯৪.৭%। আবার মেয়ে পড়ুয়াদের ক্ষেত্রে ওই হার দাঁড়িয়েছে প্রায় ১১৩%। লকডাউন পরিস্থিতিতে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে শিশু শ্রমিক হিসেবে কাজে নামার হারও বেড়েছে। এই নিয়ে দুঃশ্চিন্তাও বেড়েছে।

Related posts

Leave a Comment