Subarno Rekha RiverOthers 

সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধিতে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গোপীবল্লভপুরে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রের খবর, প্রাথমিকভাবে ৪ লক্ষ কিউসেক জল ছাড়ার পর ফের ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়া হল ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে। এই অবস্থায় সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার জন্য গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে সুবর্ণরেখা নদীতে জল অনেকটাই বেড়ে গিয়েছে। এখনও বিপদসীমা অতিক্রম করেনি। স্থানীয় সূত্রের আরও খবর, টানা বৃষ্টি শুরু হলে এবং জল ছাড়া অব্যাহত থাকলে নদী তীরবর্তী এলাকার গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

সুবর্ণরেখা নদী তীরবর্তী সাতমা, শাশড়া ও আলমপুর-সহ গ্রামগুলির ওপর নজর রাখা হয়েছে। এমনকী নদীতে মাছ ধরা ও স্নান করতে যাওয়ার ওপর বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন। মাইকিং করে প্রচার করা হয়। প্রশাসন সূত্রের খবর, ব্লকের ৪টি ফ্লাড সেন্টার, বিভিন্ন স্কুল প্রস্তুত রাখা হয়েছে। আবার ত্রিপল, শুকনো খাবার মজুত রাখার বন্দোবস্ত করা হয়েছে। শাশড়া, সাতমা ও আলমপুর অঞ্চলের করবনিয়া, আসমবনি, সাতমা ও টুপগেড়িয়া-সহ বিভিন্ন গ্রামের ওপর নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানা যায়। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক সূত্রের খবর, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে। সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ত্রাণের ব্যবস্থাও মজুত রয়েছে।

Related posts

Leave a Comment