AfspaOthers 

মণিপুর-নাগাল্যান্ডে আফস্পার মেয়াদ বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আফস্পা রয়ে গেল মণিপুর ও নাগাল্যান্ডে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের কৃতিত্বে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। জঙ্গিরা শান্তির পথে হাঁটতে চলেছে। এরপরও কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ইম্ফল পুর এলাকা বাদে বাকি রাজ্য আগামী বছর ডিসেম্বর পর্যন্ত জারি থাকছে আফস্পা। অন্যদিকে নাগাল্যান্ডেও আরও ৬ মাসের জন্য আফস্পার মেয়াদ বেড়েছে। সূত্রের খবর, মণিপুরকে ইনারলাইন পারমিটের অধীনে আনাকে ‘সেরা উপহার’ আখ্যা দিয়ে ইম্ফলে জানানো হয়েছে, মণিপুরের ভূমিপুত্রদের দাবি অগ্রাহ্য করা অন্যায়। উল্লেখ করা যায়, রাজ্যকে আফস্পা-মুক্ত করার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন মণিপুর বাসিন্দারা। সেই দাবি এবারও মেটানো হয়নি। ২০০৪ সালে থংজাম মনোরমার ধর্ষণ ও হত্যার পর ইম্ফল ও আশপাশের ৭টি বিধানসভা কেন্দ্রকে আফস্পার বাইরে আনা হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment