Bidhannagar Police-1Others 

করোনা সচেতনতায় বিধাননগর সিটি পুলিশের প্রয়াস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অ্যানিমেশনের মাধ্যমে করোনা সচেতনতার পাঠ দিচ্ছে পুলিশ। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ববিধি পালন করা একান্ত প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সচেতনতা প্রচারে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার সেই মাধ্যমকে কাজে লাগাতে বিধাননগর সিটি পুলিশ তৈরি করেছে অ্যানিমেশন নির্ভর তথ্যচিত্র। সূত্রের খবর, সামাজিক দূরত্ববিধি পালন ও মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। আবার দু-তিনটি তথ্যচিত্র বিধাননগর সিটি পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টও করা হয়েছে বলে জানা যায়।

সূত্রের আরও খবর, ফেসবুকে জনপ্রিয়ও হয় ওই অ্যানিমেশন ভিডিওগুলি। অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনার সূত্রের খবর, এই অ্যানিমেশন তথ্যচিত্রের মাধ্যমে ‘বি-পুল’ অর্থাৎ বিধাননগর পুলিশকে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে করোনা আবহে সচেতনতা নিয়ে প্রচার-অভিযান চলছে। পরবর্তী ক্ষেত্রে বিধাননগরের ট্রাফিক ব্যবস্থা, সাইবার প্রতারণা বা দুর্নীতি নিয়েও প্রচার-প্রক্রিয়া চলবে। করোনাজনিত পরিস্থিতিতে দুটি তথ্যচিত্র পোস্ট করা হয়েছে। এক্ষেত্রে প্রথমটি হল- মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ভিডিওটি এখনই ১২ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। যার শেয়ার সংখ্যা ৪০০-র মতো। আবার সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে ভিডিওটিতে অ্যানিমেশন চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। ২০ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন বলে জানা যায়। যার শেয়ার সংখ্যা ৫০০ অতিক্রম করেছে।

Related posts

Leave a Comment