দূর্গাপুজোর আগেই খুলছে মঙ্গলাহাট

mangala hat

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দূর্গাপুজোর পূর্বেই খুলতে চলেছে মঙ্গলাহাট। সূত্রের খবর, আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার খুলতে চলেছে হাওড়ার মঙ্গলাহাট। দুর্গাপুজোর আগে ব্যবসা শুরুর স্বার্থে খোলার উদ্যোগ নেওয়া হয়েছে এই বস্ত্রহাট। সপ্তাহের মঙ্গলবার এই হাট বসার অনুমতি দেওয়া হয়নি। তবে, শুধুমাত্র শনিবার রাতেই বসবে হাট।

সূত্রের আরও খবর, হাওড়া গণতান্ত্রিক নাগরিক সমিতির শাখা সংগঠন হাওড়া হাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় এবং এই সিদ্ধান্তের সাথে একমত হতে পারছি না। আবার রাতে হাট বসলে যাতায়াত ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা এবং অন্যান্য ক্ষেত্রে অসুবিধা হতে পারে।

করোনা আবহ এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণ না হওয়ায় সপ্তাহের কাজের দিন অর্থাৎ মঙ্গলবার জনবহুল রাস্তায় হাট বসার অনুমতি প্রকাশ করেননি জেলা প্রশাসক। সেই জন্য শুধু মাত্র শনিবার রাতে হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *