ALI KHAN KKROthers Sports 

কলকাতা নাইট রাইডার্স-এ মার্কিন ক্রিকেটার আলি খান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের কাছে খুশির খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় যোগ দিলেন কেকেআরে ৷ সূত্রের খবর, ২৯ বছর বয়সী আলি খান পাকিস্তানে জন্মেছিলেন। তিনি আমেরিকার ক্রিকেটার হিসেবেই খেলতে শুরু করেন ৷ কেকেআর সূত্রের খবর, হ্যারি গানারের চোটজনিত কারণে পরিবর্ত খেলোয়াড় হিসেবে তাঁকে দলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ প্রসঙ্গত, আলি খান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও খেলেছেন ৷ এই লিগের এবারের চ্যাম্পিয়ন দল শাহরুখ খানের টিকেআর সদস্য ছিলেন ৷ কেকেআর আর টিকেআর একই মালিকের দুই ক্রিকেট দল ৷

আলি খান টিকেআর -র সহ খেলোয়াড় ডয়েন ব্র্যাভো এবং কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। সূত্রের আরও খবর, গত তিন বছরে আলি খান পৃথিবীর একাধিক বড় লিগে খেলেছেন ৷ টিকেআর-র হয়ে খেলার সময় তিনি আট ম্যাচে ৮ উইকেট দখল করেছেন। গত মরশুমেও কেকেআর তাঁকে দলে চেয়েছিল। দ্রুত বল করার নজির রয়েছে তাঁর। ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেন তিনি ৷ টিকেআরের ডেথ ওভারের বোলিংয়ের বড় ভরসা আলি খান ৷ এবার কেকেআর মাতাতেও দেখা যেতে পারে আলিকে।

Related posts

Leave a Comment