সংস্কারের অভাবে পলি পড়ে মজে যাচ্ছে বর্ধমানের বাঁকা নদী

baka river budwan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বর্ধমান উন্নয়ন পর্ষদ বর্ধমানের বীরহাটায় বাঁকা নদীর দুই সেতুর মাঝে সৌন্দর্যায়নের কাজ শুরু করেছে। স্থানীয় সূত্রের খবর, ওইস্থানে সুউচ্চ ঘড়ি বসানো হয়েছে। বাঁকা নদীর বাঁধানো ঘাট তৈরি হচ্ছে। এক্ষেত্রে বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছেন,আগে নাব্যতা বাড়ানো হোক বাঁকা নদীর। বর্ধমান শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে বাঁকা নদী। সংস্কারের অভাবে পলি পড়ে মজে যাচ্ছে এই নদী।ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে এই নদী। এই নদী সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে বর্ধমান শহরের বহু নর্দমার জল পড়ে বাঁকা নদীতে। নোংরা আবর্জনাও ফেলা হয়ে থাকে।আবার বাঁকা নদীর বুকের ওপর অনেক বেআইনি নির্মাণ গজিয়ে উঠেছে । সূত্রের আরও খবর, বর্ধমান শহরবাসীর গর্বের নদী আজ জেরবার পরিস্থিতিতে। জলবহন ক্ষমতা হারিয়ে ফেলছে এই নদী। নোংরা আবর্জনা সহ মরা পশুর মৃতদেহ ফেলা হচ্ছে নদীগর্ভে। ফলে বাঁকা নদীতে এখন দূষণের মাত্রা ছাড়িয়েছে।পাশাপাশি পানা পরিপূর্ণ হয়ে মজে গিয়েছেএই নদী। পলি জমে চরও পড়েছে কোথাও কোথাও। ভরা বর্ষাতেও জল থাকে না নদীতে। নদীর গতিপথ আটকে বাড়ি -ঘর গড়ে ওঠায় নাব্যতা হারিয়ে বসেছে বাঁকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *