sikim travelOthers 

সরকারের নির্দেশিকা মেনেই এবার সিকিম ভ্রমণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:এবার খুলতে চলেছে সিকিম পর্যটন। সিকিমের পর্যটন খুলে যাওয়ায় পর্যটকরা উপকৃত হবেন। পাশাপাশি উপকৃত হবে পর্যটন শিল্পও।প্রসঙ্গত, রাজ্যের সমস্ত চিড়িয়াখানা ও অভয়ারণ্য পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এরপর পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা এবং আন্তঃরাজ্য চলাফেরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে সিকিম সরকার। সূত্রের খবর,দুর্গাপুজোর মরশুমে সিকিম বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে না। এবার ভ্রমণ পিয়াসী বাঙালিরা স্বাভাবিকভাবেই খুশি। উল্লেখ করা যায়, উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান পর্যটন স্থান হল সিকিম। করোনা আবহে সিকিম সরকারের নির্দেশিকা মেনেই সেখানে ভ্রমণ করতে হবে।

ভ্রমণে অনুমতি দেওয়া হলেও পর্যটকদের জন্য সিকিম সরকার জারি করছে বেশ কিছু নির্দেশিকা। করোনা সংক্রমণ রুখতে হোটেলগুলিকেও নির্দেশিকা পাঠানো হয়েছে। সিকিম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ অক্টোবর থেকে পর্যটন খুলে যাবে। পাশাপাশি খুলে যাবে হেলিকপ্টার পরিষেবাও। বুকিং শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। সূত্রের আরও খবর, ট্যাক্সি ও অন্যান্য ভাড়া করা গাড়ি চলাচলের ক্ষেত্রে এখন নিষেধাজ্ঞা রয়েছে। এবার তা উঠে যাচ্ছে। খুলে যাচ্ছে সব হোটেল এবং হোম স্টে-ও। জানা গিয়েছে, বিদেশিদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে ১ অক্টোবর থেকে।

স্থানীয় সূত্রের খবর,সিকিমের পর্যটনক্ষেত্র খুলে যাওয়ায় পর্যটকেরা যেমন উপকৃত হবেন, তেমনই উপকৃত হবে পর্যটন শিল্পও। অক্টোবর থেকে ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত সিকিমে পর্যটকদের ভিড় থাকে। বাঙালি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। সিকিমের পর্যটন ব্যবস্থা খুলে গেলে এবং উত্তরবঙ্গের অভয়ারণ্যগুলি খুলে গেলে আবার পর্যটন শিল্প থেকে উপার্জন হওয়ার সম্ভাবনা বাড়বে ,এমনটা মনে করছে পর্যটন শিল্পমহল।

অন্যদিকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে,পর্যটন শিল্পের জন্য এটি খুশির খবর। উত্তর-পূর্ব ভারতের এক অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হল সিকিম। সেটা খুললে শিল্পমহল উপকৃত হবে। তবে আপাতত সিকিম সরকারের নির্দেশিকা মেনেই এই কোভিড আবহে ভ্রমণ করতে হবে।

Related posts

Leave a Comment