১৭ টেকনিক্যাল অফিসার নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টেকনিক্যাল অফিসারের পদে ১৭ জনকে নিচ্ছে ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। নিয়োগ হবে ১ বছরের চুক্তিতে।
মোট শূন্যপদ: ১৭টি (দুর্গাপুর ২(অসং ১, ওবিসি ১), মুম্বই ২, হায়দরাবাদ ৯, কোচিন ১, মুন্দ্রা ১, চণ্ডীগড় ১, চেন্নাই ১)। অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফর্মেশন টেকনোলজি -এর একটির প্রথম শ্রেণির ইঞ্জিনিয়ারিং (বি ই/ বি টেক) ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে অন্তত ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। ৩১-৮-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে থোক ২৩,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে বি ই/ বি টেকের নম্বর এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতার ভিত্তিতে। এভাবে শূন্যপদের ৪ গুণ প্রার্থীকে বাছাই করা হবে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ে আসতে হবে শর্ট নোটিশে। নোটিস পাঠানাে হবে ই-মেলের মাধ্যমে। ইনটারভিউয়ে সফল প্রার্থীদের থেকে চূড়ান্ত বাছাই হবে প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে। নথিপত্র যাচাই এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হবে নীচে বলা ওয়েবসাইটে।
পোস্টিং হবে এইসব জায়গায়:- 1) Durgapur/CnID Under Kolkata Zonal Office. 2) Cochin/CnID Under Chennai Zonal Office. 3) Mundra/CnID Under Mumbai Zonal Office. 4) Mumbai/CSG Under Mumbai Zonal Office. 5) HBNI, SGSD/WZ Under Mumbai Zonal Office. 6) CnID, Hyderabad. 7) TBRL, DRDO, Chandigarh/TCD Under New Delhi Zonal Office. এবং 8) BCAS RO, Chennai/SSPD Under Chennai Zonal Office.
দরখাস্ত অনলাইন রেজিস্ট্রেশন করবেন www.ecil.co.in ওয়েবসাইটের ‘Careers’ লিঙ্ক এবং পরে ‘e-Recruitment’ -এর মাধ্যমে, ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টের মধ্যে। অনলাইন দরখাস্ত রেজিস্ট্রেশনের পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন সিরিয়াল নং-সহ দরখাস্তের প্রিন্ট নিয়ে রাখবেন। নম্বরটি অবশ্যই লিখে রাখবেন, পরে কাজে লাগবে। অনলাইন দরখাস্ত করার শেষ তারিখের মধ্যে দ্বিতীয়বারও প্রিন্ট নিতে পারবেন।
প্রিন্ট নেওয়া দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সই করবেন এবং ছবির জন্য নির্দিষ্ট জায়গায় একটি পাসপোর্ট মাপের ছবি সাঁটবেন। এবার দরখাস্তের সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের প্রত্যয়িত জেরক্স। দরখাস্তের ১ কপি নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং ২৮/২০২০।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

