প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা শৈলশহর উপভোগ করতে পথে পর্যটক

darjelling travel

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পাহাড়ে ভিড় বাড়ছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কলকাতা-সহ ভিন রাজ্যের পর্যটকেরা আসতে শুরু করেছেন। করোনা অতিমারির কারণে পর্যটক শূন্য ছিল পাহাড়। আবার বরফে ঢাকা সাদা কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ। সূত্রের খবর, ভোর হতেই প্রকৃতির অফুরন্ত শোভা দেখা যাচ্ছে। গত কয়েক মাস এই শৈলশহর ঢাকা পড়েছিল কুয়াশার চাদরে ও মেঘের ভেলায়। করোনা আবহের মধ্যে কুয়াশা আর মেঘের লুকোচুরি খেলা চলেছে পাহাড়ে । সেই কুয়াশা সরে গিয়ে এখন মাথা তুলেছে প্রকৃতি আর তার অপরূপ মহিমা। পাহাড়ের ঘুম কাড়ছে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য্যে।

স্থানীয় সূত্রের আরও খবর, পর্যটক শূন্য পাহাড়ে ভিড় জমাতে শুরু করছেন ভিন রাজ্যের ভ্রমণ পিয়াসীরা।তবে সংখ্যাটা অনেক কম। চড়াই- উতরাই পেরিয়ে পাহাড়ে চড়ছেন পর্যটকেরা। মার্চ মাস থেকে বন্ধ রয়েছে পর্যটন পরিষেবা ।এরপর পাহাড়ের পরিবেশ ও পরিষেবা স্বাভাবিক হতে চলেছে। বনাঞ্চলের পাশাপাশি খুলে যাচ্ছে পাহাড়ের হোটেল ব্যবস্থাও। আতঙ্ক পিছনে ফেলে পর্যটকরা ভিড় করছেন ম্যালের ধারে। স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা গিয়েছে, পাহাড়জুড়ে সচেতনতার প্রচারও চলছে।তবে দুর্গাপুজোর আগে বুকিং সেভাবে নেই। পর্যটকরা খোঁজখবর নিচ্ছেন সব সময়। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা শৈলশহরকে উপভোগ করতে অনেক পর্যটকই পথে নেমেছেন। ভিন প্রদেশের মানুষের ভিড় বাড়ছে। কয়েকদিন বৃষ্টিভেজা ছিল পাহাড়। আবার রোদ ঝলমলে পাহাড়ের চেনা ছবি। খুশি পর্যটকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *