jokovicOthers Sports 

নাদালের রেকর্ড ভেঙে শীর্ষে জকোভিচ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সোয়াতজমান ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পরাজিত করেছিলেন রাফায়েল নাদালকে । সেক্ষেত্রে তাঁর আত্মবিস্বাস বেড়েছে । প্রথম সেটে ৩-০ ফলাফলে এগিয়ে ছিলেন তিঁনি ।
এরপর জকোভিচ শেষ পর্যন্ত ৭-৫ ও ৬-৩ ফলাফলে হারিয়ে দিলেন সোয়াতজমানকে।সূত্রের খবর, রাফায়েল নাদালের ৩৫টি মাস্টার্স খেতাব জেতার রেকর্ড ভেঙে জকোভিচ পৌঁছলেন শীর্ষে । ৩৬টি মাস্টার্স খেতাব এখন তাঁরই দখলে । তিঁনি জয়ী হলেন পঞ্চম ইতালিয়ান ওপেন ফাইনাল ।
জানা গিয়েছে, প্রথম সেটে পিছিয়ে পড়ার পর জকোভিচ আবার নতুন করে ম্যাচে ফিরতে শুরু করেন । স্কোর দাঁড়ায় ৩-৩ । পরে সেটটি দখল করেন ৭-৫ ফলাফলে । আর্জেন্টিনার প্লেয়ারকে কোনও সুযোগই দিলেন না এই তারকা ।
অন্যদিকে সিমোনা হালেপ মহিলাদের সিঙ্গলস ফাইনালে চ্যাম্পিয়ান হলেন । ক্যারোলিনা প্লিস্কোভাকে ৬-০ ও ২-১ ফলাফলে হারালেন হালেপ । চোটের কারণে প্লিস্কোভা ম্যাচ ছাড়তে বাধ্য হন বলে জানা যায় ।

Related posts

Leave a Comment