komodo dragonEnviornment Others 

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিলুপ্তি ঘটতে চলেছে কোমোডো ড্রাগনের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবী থেকে বিলুপ্তি ঘটছে অনেক প্রাণীর। একটি সমীক্ষায় জানা গিয়েছে, বিলুপ্ত হতে চলেছে কোমোডো ড্রাগনের অস্তিত্ব। গোটা বিশ্বে ক্রমগত বদলে যাওয়া জলবায়ুর শিকার হয়ে চলেছে প্রাণীরা। সম্প্রতি একটি সমীক্ষায় যায় তথ্য তুলে ধরা হয়েছে। ওই সমীক্ষায় অবলুপ্তির কথা বলা হয়েছে প্রাণীটির। সূত্রের খবর, বিশ্ব জুড়েই অতিমাত্রায় উত্তপ্ত জলবায়ুর কারণে এই বিপত্তি বলে জানানো হয়েছে। পাশাপাশি ওই সমীক্ষায় আরও উল্লেখ করা হয়েছে, প্রজাপতির বৈশিষ্ট্যও পাল্টে যাচ্ছে ক্রমশ। এই প্রজাতির পাখার রং বদলে যাচ্ছে ও পাখার বৃদ্ধিও যথেষ্ট হচ্ছে না।

ওই সমীক্ষাতে আরও জানানো হয়েছে, কোমোডো ড্রাগন বর্তমান পরিস্থিতিতে বিপন্নতার তালিকায় সবার উপরে। জলবায়ুর পরিবর্তনের শিকার হওয়ার সম্ভবনা এই প্রজাতিটিরও।উল্লেখ্য, অ্যাডেলেড এবং ডিকিন বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রয়াসে এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় বিশেষজ্ঞ ও গবেষকদের বক্তব্য, বিশ্ব উষ্ণায়ন এবং সমুদ্রপৃষ্ঠের স্তর বেড়ে যাওয়ায় বিপন্ন হতে চলেছে কোমোডো ড্রাগন।

Related posts

Leave a Comment