ব্যারাকপুরে গান্ধীজির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন রাজ্যপালের

gandhi ghat

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ ২ অক্টোবর মহাত্মা গান্ধির ১৫১ তম জন্মবার্ষিকী। গোটা দেশজুড়ে পালন করা হচ্ছে তাঁর জন্মবার্ষিকী। সূত্রের খবর, এই উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধীজির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর ।

সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যের মুখ্যসচিব। তবে করোনা আবহে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। সূত্রের আরও খবর, রাজ্যপাল পরে সাংবাদিকদের জানিয়েছেন, মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলনে বিশ্বাসী ছিলেন। তাঁকে সবাই মিলে মর্যাদা প্রকাশ করতে হবে। রাজ্যপালের আরও বক্তব্য, দেশে কোনও নির্বাচন হওয়ার আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা জনসাধারণের পক্ষে মঙ্গলজনক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *