আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নতুন মডেলের শৌচাগার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহাকাশ কেন্দ্রে নতুন শৌচাগার। সূত্রের খবর, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের জন্য ২ কোটি ৩০ লক্ষ ডলার ব্যয়ে তৈরি নতুন শৌচাগার পাঠাতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ওই সংস্থা সূত্রের খবর, কোনরকম বিঘ্ন না ঘটলে আমেরিকার ভার্জিনিয়া থেকে রকেটে চড়ে সেটির রওনা হওয়ার কথা রয়েছে। নাসা সূত্রে আরও খবর, নতুন মডেলের শৌচাগার তৈরির সময়ে মহিলা মহাকাশচারীদের সুবিধার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমও থাকছে। মহাকাশ কেন্দ্রের এখনকার শৌচাগারটি ১৯৯০ সালে তৈরি হয় বলে জানা গিয়েছে।

