New Song releasedOthers 

রাজ্যের বনমন্ত্রীর নতুন গান প্রকাশিত

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজেস্ব প্রতিনিধিঃ আজ বন্যপ্রাণ নিয়ে রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জির নতুন গান প্রকাশিত হল। বিধাবনগরে বন্যপ্রাণ রেসকিউ সেন্টারে একটি অনুষ্ঠানে রিলিজ করা হয় গানটি। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে একটি বইও প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ চিফ ওয়াডেন বি কে যাদব, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অরিন্দম শীল, অভিনেত্রী সৌরসিনি মৈত্র, সুরকার সুজয় গোস্বামী ও অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে গানটি গেয়ে শোনান বনমন্ত্রী রাজীব ব্যানার্জি নিজেই।

বনমন্ত্রী রাজীব ব্যানার্জি এবিষয়ে বলেন, “কোনও শিল্পী হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে গান বা সঙ্গীতকে ভালোবাসি সেই হিসাবে বাংলার অরণ্য জীব ও বৈচিত্রটাকে নিয়ে একটা চেষ্টা করেছি মাত্র। বন-জঙ্গলের এতো আমাদের সম্পদ রয়েছে সেটাকে তুলে ধরার জন্য একটি প্রচেষ্টা। আর বইটা হচ্ছে আমাদের বন্যপ্রাণ সংরক্ষণ কিভাবে হচ্ছে কিভাবে করতে চলেছি, কিভাবে সার্থকতা পেয়েছি, আগামী দিনে কি করব সেই নিয়ে এই বইটা প্রকাশ করা হল”।

এই প্রসঙ্গে অভিনেতা অরিন্দম শীল বলেন, “আমাদের রাজনীতিবিদরা যত বেশি সঙ্গীত জীবন বন ও পরিবেশের সঙ্গে যুক্ত থাকবে তত আমাদের ভালো হবে। তার কারণ সারা ভারতবর্ষ জুড়ে যা ঘটছে সেটা একজন নাগরিক হিসাবে কোনও মতে গর্ব করার মত জায়গায় নেই। এক একটি রাজ্য থেকে এক একজন রাজনীতিবিদ যে ভাষায় যেভাবে ঘৃণ্য কাজকে সমর্থন করে চলেছে তার থেকে খারাপ দৃষ্টান্ত ভারতের ইতিহাসে কখনও ঘটেনি। আমি বিশ্বাস করি একমাত্র সঙ্গীত আমাদের উত্তরণ ঘটাতে পারে। আজ ভারতবর্ষ জুড়ে যা ঘটছে এই সমস্তটার থেকে যদি উত্তরণ হতে হয় তাহলে আমাদের জীবনে সঙ্গীত আরও বেশি করে আশা করব। প্রকৃতিকে আরও বেশি করে ঘনিষ্ঠ করে নেওয়া প্রয়োজন”। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বন্যপ্রাণ নিয়ে বনমন্ত্রীর গান গাওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

Related posts

Leave a Comment