আইপিএলে জৈব সুরক্ষা বিধি নিয়ে কড়া অবস্থান বোর্ডের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইপিএলে জৈব সুরক্ষা বিধি নিয়ে আরও কড়া অবস্থান বিসিসিআইয়ের। সূত্রের খবর, ৮টি ফ্র্যাঞ্চাইজিকে নতুন নির্দেশিকায় বোর্ড সূত্রে জানানো হয়েছে, কোনও টিম জৈব সুরক্ষা বলয় ভাঙার চেষ্টা করলে বা অন্য কাউকে প্রবেশ করতে দিলে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে। পাশাপাশি কেটে নেওয়া হবে ২ পয়েন্ট। আবার কোনও খেলোয়াড় জৈব সুরক্ষা ভাঙলে ওই খেলোয়াড়কে ৬ দিনের কোয়ারান্টিনে পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটলে ৬০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে। অন্যদিকে করোনা টেস্টে উপস্থিত না থাকলে বা জিপিআরএস ট্র্যাকার থেকে বেরোলেও একই জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

