টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে ৩ নম্বরে হরমনপ্রীতদের ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাঙ্কিংয়ে ৩ নম্বরে হরমনপ্রীতরা। ভারতীয় মহিলা ক্রিকেট দল আইসিসি মহিলা টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে ৩ নম্বরে জায়গা করে নিল। সূত্রের খবর, এক্ষেত্রে অর্জিত পয়েন্ট ২৭০। প্রকাশিত ওই তালিকায় ১ ও ২ নম্বরে স্থান করে নিয়েছে- অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অন্যদিকে ওয়ান-ডে রাঙ্কিং তালিকায় পূর্বের মতোই ২ নম্বরে রয়েছে হরমনপ্রীত কৌরের দল ভারত। পাশাপাশি ২৬৯ পয়েন্ট সংগ্রহ করে ৪ নম্বরে নিউজিল্যান্ড।

