বাল্যবিবাহের ঘটনা বেড়েছে ৫০ শতাংশ : রিপোর্টে প্রকাশ

Chield Marriage-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশে বাল্যবিবাহের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২০ সালের পরিসংখ্যান থেকে এই তথ্য সামনে এসেছে। অন্যদিকে বিশেষজ্ঞদের অভিমত, বাল্যবিবাহের ঘটনা বাস্তবে হয়তো এতটা ব্যাপকভাবে বেড়ে যায়নি। সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনাগুলি প্রশাসনের নজরে নিয়ে আসা হচ্ছে বেশি করে। ওই রিপোর্টে আরও তুলে ধরা হয়েছে, ২০২০ সালে দেশে ৭৮৫টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। উল্লেখ করা যায়, রাজ্যগুলির মধ্যে এই সংক্রান্ত বিষয়ে সবচেয়ে এগিয়ে কর্নাটক। ২০১৯ সাল থেকে ২০২০ সালের মধ্যে ওই রাজ্যে বাল্যবিবাহ হয়েছে ১৮৪টি। এরপরেই রয়েছে অসম রাজ্য। ওই রাজ্যে এ জাতীয় ঘটনা ঘটেছে ১৩৮টি। তথ্য অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ওই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে ৯৮টি বাল্যবিবাহের ঘটনা সামনে আনা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে দেশে বাল্যবিবাহের ৫০১টি ঘটনা প্রকাশ্যে আনা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *