দেশের পর্যটনকে চাঙ্গা করতে প্রত্যয়ী কেন্দ্র

Victoria-Memorial

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেশীয় পর্যটনকে চাঙ্গা করতে সচেষ্ট কেন্দ্রীয় সরকার।সূত্রের খবর, কলকাতা সহ দেশের সাতটি শহরের সাংষ্কৃতিক সম্পদের ওপর ভরসা করছে এবার কেন্দ্র। এক্ষেত্রে কলকাতা ছাড়া আরও অন্য ছ’টি শহর হল- দিল্লি, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, উডুপি ও ঔরঙ্গাবাদ।
উল্লেখ্য, করোনা সংক্রমণের ফলে দেশের পর্যটন কেন্দ্র কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ভারতে বিদেশী পর্যটকরাও আসা বন্ধ করে দিয়েছেন করোনা আবহের কারণে। জানা যায়, গত বছর শুধুমাত্র আগস্ট মাসে প্রায় আট লক্ষেরও বেশি বিদেশি পর্যটক ভারতে এসেছিল। তবে এবছর করোনার প্রভাবে বিদেশি পর্যটক আসাই বন্ধ হয়ে গিয়েছে। দেশ জুড়ে লকডাউনের সময় খোলা আকাশ থেকে তোলা ছবি দেখিয়ে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা হয়েছে।
এক্ষেত্রে বলা হয়েছে, দেশের মানুষ লকডাউনে পুরোপুরি ঘর বন্দি থাকায় যানবাহন চলাচল বিশেষ করেনি। তার কারণে আকাশ থেকে তোলা শহরের ছবি অনেক স্পষ্ট হয়েছে। এই করোনা সংকটকালে পর্যটনে ঘুরে দাঁড়াতে কলকাতাই একমাত্র আশ্বাস দিচ্ছে কেন্দ্রকে, এমনটাই মনে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *