ipl and biratOthers Sports 

টি- টোয়েন্টি ম্যাচে কোহলির বিরাট নজির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টি টোয়েন্টির ইতিহাসে নয়া নজির গড়ে ফেললেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি এই কৃতিত্বের অধিকারী হলেন। দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে বিরাট ৩৯ বলে ৪৩ রানের একটি ইনিংস খেলেছেন। এদিনের ম্যাচে ১০ রান করা মাত্রই এই সাফল্য এল। ভারতের ক্রিকেট অধিনায়ক টি- টোয়েন্টি ম্যাচে ৯০০০ রান করলেন। এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭২ রান করে দলকে জয় এনে দিয়েছিলেন। বিরাট কোহলি দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে চতুর্থ ওভারের প্রথম বলে চার মারার পর ব্যক্তিগত ১০ রান পূর্ণ করায় এই লক্ষ্যে পৌছে গেলেন। এই রানের পরেই এই ইতিহাস তৈরি হল। প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে ৯০০০ রানের মালিক হলেন তিনি ৷
বিরাট কোহলি এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক ৷ তিনি এ পর্যন্ত ১৮২ টি ম্যাচে ৩৭.৭২ গড়ে ১৩০. ৯৯ স্ট্রাইকরেটে ৫৫৪৫ রান করেছেন। টি টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রান করা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ক্রিস গেইল, কায়রন পোলার্ড, শোয়েব মালিক, ব্র্যান্ডন ম্যাককালাম, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ৷ গেইল ( ১৩২৯৬), পোলার্ড (১০৩৪৫), শোয়েব মালিক (৯৯২৬), ম্যাককালাম (৯৯২২), ওয়ার্নার (৯৪৫১) এবং ফিঞ্চ (৯১৬১) রান করেছেন।বিরাট কোহলি ২৭১ ম্যাচ খেলে এই নজির গড়েছেন ৷ তাঁর নামের পাশে ৫ টি শতরান ও ৬৫টি অর্ধশতরানও রয়েছে ৷ আইপিএলে বিরাট এখনও পর্যন্ত ৫ টি শতরান ও ৩৭ টি অর্ধশতরান করেছেন ৷ আবার আইপিএলে ছক্কার সংখ্যা ১৯৩ টি। চার মেরেছেন ৪৮৯ টি ৷তবে বিরাটের এই নজিরের দিনে দিল্লি ক্যাপিটাল্সের কাছে ৫৯ রানে হারতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৷

Related posts

Leave a Comment