প্রয়াত ভানু আথাইয়ার প্রতি শ্রদ্ধা প্রিয়াঙ্কা চোপড়ার

Priyanka Chopra

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রিয়াঙ্কা চোপড়া বিদেশে থাকলেও দেশের বিষয়ে তাঁর মতামত প্রকাশ করে থাকেন। বিশেষ গুরুত্বপূর্ণ খবরে তাঁর মন্তব্য শোনা যায়। এবারও ভানু আথাইয়াকে নিয়ে প্রিয়াঙ্কার বক্তব্য শোনা গেল। সম্প্ৰতি প্রয়াত হয়েছেন ৯১ বছর বয়সী ‘গান্ধী’-খ্যাত কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া।

দূর থেকে তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানালেন প্রিয়াঙ্কা। প্রখ্যাত কস্টিউম ডিজাইনার ভানুর একটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘রেস্ট ইন পিস, ভানু আথাইয়া।’ এক্ষেত্রে তিনি আরও জানিয়েছেন, অস্কার -জয়ী ডিজাইনার কী অকল্পনীয় কাজ করেছিলেন ‘গান্ধী’ ছবির কস্টিউমে। ‘মুমতাজ শাড়ি’র স্রষ্টা বহু ডিজাইনারের অনুপ্রেরণা। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি সারা জীবন মনে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *