শুমাখারের ৯১ জয়ের রেকর্ড স্পর্শ করলেন হ্যামিল্টন

Hamilton

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বপ্নপূরণ হল লুইসের। জার্মানির আইফে ফর্মুলা ওয়ান রেসিং খেতাব জয়ী হয়েছেন লুইস। মিখায়েল শুমাখারের ৯১টি জয়ের রেকর্ড স্পর্শ করলেন তিনি। ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন চালক এবং মার্সিডিজের লুইস হ্যামিল্টন এই নজির গড়লেন। সূত্রের খবর, শুমাখারের সাফল্য স্পর্শ করার দিনে তাঁর হাতে একটি হেলমেট তুলে দেন শুমাখারের পুত্র মিক। স্মারক গ্রহণ করার পর হ্যামিল্টন জানিয়েছেন, এর আগে আবু ধাবিতে ২০১২ সালে ওঁর সঙ্গে হেলমেট বদল করেছিলাম। তবে এই পুরস্কার আমার জীবনের সেরা প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *