বেতনের দাবিতে সরব জলপথ পরিবহণের কর্মীরা

Hooghly River

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুর্গাপুজো আগত প্রায়। সূত্রের খবর, গত আড়াই মাস ধরে বেতন পাচ্ছেন না জলপথ পরিবহণের কর্মীরা, এমনটাই জানা গিয়েছে। প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মীরা। সূত্রের আরও খবর, হাওড়া স্টেশন সংলগ্ন লঞ্চঘাটে বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন কর্মীরা। জলপথ পরিবহণ সমবায় সমিতির সঙ্গে যুক্ত প্রায় ৩৫০ কর্মচারী উপস্থিত ছিলেন। পুজোর মুখে পাওনা বেতন ও বোনাসের দাবি জানিয়েছেন ওই কর্মীরা। হাওড়া স্টেশনে মিছিলও করেছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *