জো রুটের দ্বিশতরানে ব্যাকফুটে ভারত

joe root and century

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রুটের দ্বিশতরান। ব্র্যাডম্যানের পাশে নাম লেখালেন ইংলিশ এই অধিনায়ক। ক্রমশ ব্যাকফুটে ভারত।
চা বিরতির আগে দ্বিশতরান করে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। অশ্বিনকে বিশাল ছক্কা হাঁকিয়ে অনন্য নজির গড়লেন তিনি। ১৫০রান পেরিয়ে যাওয়ার পরই তৈরি হয় নতুন রেকর্ড । অধিনায়ক হিসেবে ডোনাল্ড ব্র্যাডম্যানের পর রুটই দ্বিতীয় অধিনায়ক যিনি পরপর তিনটি টেস্টে দেড়শোর ওপর রান করলেন।

চা বিরতির আগে পর্যন্ত ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪৫৪ /৪। বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট। তাঁর প্রতিক্রিয়া, ব্যক্তিগত শতরান নয়, দলের বড় রান তোলাই লক্ষ্য। উল্লেখ্য, শ্রীলঙ্কার মাটিতে দ্বিশতরান করার পর ভারতের প্রথম টেস্টে প্রথম ইনিংসেই দ্বিশতরান করে ফেললেন তিনি।
পাশাপাশি শেষ ৪ টি টেস্ট শতরানের মধ্যে তিনটি দ্বিশতরান। বেন স্টোকস ৮৬ রান করে আউট হন। পোপকে সঙ্গে নিয়ে এগিয়ে যান রুট। ভারতের রোহিত শর্মাও বল করেন। নিয়মিত বোলাররা ব্যর্থ হওয়াতে বল তুলে দিতে বাধ্য হন বিরাট কোহলি। ৬০০ রান তোলার লক্ষ্য সামনে রাখছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নারাজ ইংরেজরা। ভারতকে একাই অনেকটা ব্যাকফুটে ঠেলে দিল জো রুটের ব্যাটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *