ফের পৃথিবীর গা ঘেঁষে ছুটে আসছে গ্রহাণু

asteroid and earth

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রবল বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে ২ গুণ বড় গ্রহাণু। ২২ ফেব্রুয়ারি বিশাল আকারের একটি গ্রহাণু পৃথিবী সবচেয়ে কাছে আসবে বলে জানা গিয়েছে।
একদিকে করোনা ভাইরাসে গোটা বিশ্ব জেরবার। তার ওপর আবার পৃথিবীর গা ঘেঁষে ছুটে আসছে গ্রহাণু। নাসা সূত্রের খবর, এগিয়ে আসছে আরও এক গ্রহাণু। জানা গিয়েছে, যার আকার স্ট্যাচু অফ লিবার্টির প্রায় ২ গুণ বড়।
গ্রহাণুটির নাম-২০২০এক্সইউ৬। গ্রহাণুটি প্রায় ২১৩ মিটার লম্বা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি প্রায় ৯৩ মিটার লম্বা। এটি তার থেকে প্রায় ২ গুণ বড়। তবে নাসার পক্ষ থেকে জানা যায়, এটির পৃথিবীতে ধাক্কা মারার কোনও আশঙ্কাই নেই।

সূত্রের আরও খবর, বিরাট গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৩০ হাজার ২৪০ কিলোমিটার গতিবেগে দৌড়চ্ছে ৷ এটি এক ঘন্টার মধ্যে পৃথিবী জুড়ে ভ্রমণ করতে পারবে। নাসা সূত্রে জানানো হয়েছে, এই গ্রহাণুটি পৃথিবী থেকে ৩০ হাজার মাইলের মধ্যে থাকবে। এটিকে ‘নিয়ার আর্থ অবজেক্ট’ বলা হচ্ছে। এটিকে ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ’ বলেও অভিহিত করা হয়েছে। বিজ্ঞানী মহলের ধারণা, পৃথিবীর কাছাকাছি প্রায় ১৮ হাজার গ্রহাণু পরিক্রমণ করছে। যার মধ্যে ১৮০০ গ্রহাণু বিপজ্জনক ৷ আবার ১৫০টি অত্যন্ত বিপজ্জনক ৷ এবার যে গ্রহাণুটি পৃথিবী ঘেঁষে যাবে, সেটির গতিবিধির দিকে লক্ষ্য রাখা হচ্ছে।
উল্লেখ করা যায়, সূর্যের চারপাশে প্রদক্ষিণ করা ছোট ছোট অংশকে গ্রহাণু বলা হয়। এগুলিপ্রধানত মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী বেল্টে পাওয়া যায়। মাঝে মধ্যে এগুলি পৃথিবীর ওপর হঠাৎ করেই আছড়ে পড়ে। এই উল্কাপিন্ড পৃথিবীর কোনও ক্ষতি করতে পারবে না বলেই আশা প্রকাশ করছেন নাসার বিজ্ঞানীরা। তবুও বিষয়টির উপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *