Office StaffOthers 

চুক্তিভিত্তিক কর্মচারীরা চাকরির নিশ্চয়তা পাবেন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার ওয়েবেল, ডব্লিউটিএল ও অন্য সংস্থার মাধ্যমে নিযুক্ত তথ্য-প্রযুক্তি কর্মীদের চুক্তিভিত্তিক কর্মচারীর মর্যাদা দিয়েছে বলে জানা যায়। সরকারিভাবে জানা গিয়েছে, ওই কর্মীরা ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা পাবেন। পাশাপাশি পাবেন ছুটির সুবিধা ও স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসা বিমার সুযোগও। এক্ষেত্রে আরও জানা যায়, ৬০ বছরে অবসরের সময় ৩ লক্ষ টাকাও দেওয়া হবে তাঁদের। অন্যদিকে বিভিন্ন দফতরে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে প্রায় ৫ হাজার অস্থায়ী কর্মীর সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করা হয়েছিল বলেও জানা যায়।

Related posts

Leave a Comment