Murali DharanOthers 

তামিলনাড়ুতে মুরলীর বায়োপিক ঘিরে বিতর্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ তামিলনাড়ুতে একসময় মুথাইয়া মুরলিধরণ-কে খেলতে দেওয়া হয়নি। তাঁকে নিয়ে তৈরি বায়োপিককে ঘিরে সমস্যার সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, তামিলনাড়ুর ডিরেক্টর এমএস শ্রীপতি মুরলীর জীবন কাহিনী নিয়ে ছবি ‘৮০০’ তৈরি করছেন। এই ছবিতে তামিল অভিনেতা বিজয় সেতুপতি মুরলীর চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে। এক্ষেত্রে তামিল সিনেমা ইন্ড্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে, মুরলীর চরিত্রে যেন বিজয় সেতুপতি অভিনয় না করেন। অন্যদিকে তামিল পরিচালক ভারতীরাজা জানিয়েছেন, সেতুপতি এই ছবি থেকে সরে এলে ওকে সবাই মনে রাখবে। না হলে বিশ্বাসঘাতকদের তামিলরা কখনও ভোলে না।
উল্লেখ্য, শ্রীলঙ্কায় একটানা ২৬ বছর ধরে যুদ্ধ চলে। ওই সময় তামিল হওয়া সত্ত্বেও এলটিটিই-র পক্ষপাতী ছিলেন অনেকেই। সেই তালিকায় মুরলী ছিলেন বলেও অভিযোগ। এমনকী ওই অভিযোগের কারণে রাজ্যের বাসিন্দারা মুরলীকে চেন্নাই সুপার কিংসের হয়ে তামিলনাডুতে খেলতে দেননি। এক্ষেত্রে মুরলীধরণের বক্তব্য, কখনওই নিরীহ মানুষদের হত্যার পক্ষে ছিলাম না। অন্যদিকে তামিলদের বক্তব্য, যুদ্ধের সময় মুরলী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের পক্ষে ছিলেন।

Related posts

Leave a Comment