সমস্ত স্বাস্থ্য বিধি মেনে পুজোর মরসুমে খুলে গেল ইকো পার্ক

eco park

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: সমস্ত স্বাস্থ্য বিধি মেনে পুজোর মরসুমে খুলে গেল ইকো পার্ক। এই মুহূর্তে অনলাইনে টিকিটের ব্যবস্থা নেই ইকোপার্কে। এক্ষেত্রে পার্কে ঢোকার পূর্বে টিকিট কাউন্টারে এসে টিকিট কাটতে হবে। জানা গিয়েছে, টিকিট কাউন্টারের সামনে যাতে ভিড় না হয় সেই জন্য কাটা রয়েছে সোশ্যাল ডিস্টেন্সের দাগ। পাশাপাশি টিকিট কেটে পার্কে প্রবেশ করার সময় প্রত্যেককে থার্মাল চেকিং ও স্যানিটাইজার করানোর পর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে পার্কে ঢোকার জন্য প্রত্যেকের মাস্ক ব্যবহার করা বাধ্যতা মূলক করা হয়েছে। ইকোপার্কের ভিতরে সোশ্যাল ডিস্টেন্স যাতে মানা হয় সেই বিষয়েও নজরদারি রাখছেন নিরাপত্তারক্ষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *