ইপিএফও-র সদস্য নথিভুক্তি

EPFO

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেড়েছে নথিভুক্তি। সূত্রের খবর, আগস্ট মাসে কর্মী প্রভিডেন্ড ফান্ডে নিট সদস্য নথিভুক্তি অনেকটাই বেড়ে হয়েছে ১০.০৫ লক্ষ। ইপিএফও সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক পরিসংখ্যানে জুলাইয়ের নথিভুক্তির সংখ্যা ৮.৪৫ লক্ষ বলা হয়ে থাকলেও সংশোধিত পরিসংখ্যানে তা ৭.৪৮ লক্ষ। সেক্ষেত্রে আগস্টের সংখ্যারও হেরফের হতে পারে বলে জানা যায়। সূত্রের আরও খবর, ইপিএফও-র সদস্য নথিভুক্তিকে কর্মসংস্থানের একটি সূচক বলে দাবি করে কেন্দ্রীয় সরকার। বিরোধীরা অবশ্য এই দাবি ঠিক নয় বলে জানিয়েছেন। এক্ষেত্রে বলা হয়েছে, অনেকে অসংগঠিত থেকে সংগঠিত ক্ষেত্রে যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *