কলকাতা থেকে আন্তর্জাতিক উড়ান সংখ্যা বাড়ছে

Kolkata Airport-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা থেকে আন্তর্জাতিক উড়ান সংখ্যা বাড়তে চলেছে। বিমানবন্দর সূত্রের খবর, এবার সপ্তাহে প্রায় ৫টি দুবাইয়ের উড়ান চালু হতে চলেছে। এক্ষেত্রে আরও জানা যায়, নভেম্বরের মাসের শুরু থেকে ঢাকা ও কলকাতার মধ্যে উড়ান বাড়তে চলেছে। বিমানবন্দর সূত্রের আরও খবর, এতদিন পর্যন্ত দুবাই থেকে একটি করে উড়ান চালাচ্ছিল এমিরেটস। এক্ষেত্রে ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রের খবর, এবার আরও একটি করে দুবাইয়ের উড়ান চালাবে এমিরেটস। পাশাপাশি ইন্ডিগো কলকাতা থেকে দুবাইয়ের উড়ান চালাবে। দুবাইয়ের বেসরকারি উড়ান সংস্থা ফ্লাই দুবাই সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ নভেম্বর থেকে কলকাতা-দুবাই রুটে উড়ান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *