ইউকো ব্যাঙ্কে ৯১ অফিসার, ইঞ্জিনিয়ার নিচ্ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিকিউরিটি অফিসার, ইঞ্জিনিয়ার, স্ট্যাটিস্টিয়ান, চার্টার্ড একাউন্ট্যান্ট সহ বিভিন্ন পদে ৯১ জনকে নিচ্ছে ইউকো ব্যাঙ্কে। নিয়োগ হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল (জেএমজিএস)-১ ও মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল (এমএমজিএস)-২ পদে।
শূন্যপদের বিবরণ: জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-১– সিকিউরিটি অফিস ৯টি, ইঞ্জিনিয়ার ৮টি (সিভিল ৪, ইলেক্ট্রিক্যাল ২, আর্কিটেক্ট ২), স্ট্যাটিস্টিয়ান ২টি, আইটি অফিসার ২০টি, চার্টার্ড একাউন্ট্যান্ট ২৫টি। মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-২: চার্টার্ড একাউন্ট্যান্ট ২৫টি, ইকোনমিস্ট ২টি।
শিক্ষাগত যোগ্যতা: সিকিউরিটি অফিসার: ৬০% নম্বর সহ যে কোনও শাখার গ্র্যাজুয়েট। সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। ইঞ্জিনিয়ার: ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী। ইকোনমিস্ট: ৬০% নম্বর সহ ইকোনমিক্সের পোস্ট গ্র্যাজুয়েট বা পিএইচডি ডিগ্রিধারী। সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা।
স্ট্যাটিস্টিয়ান: ৬০% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। আইটি অফিসার: ৬০% নম্বর সহ ৪ বছরের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা ১ বছরের অভিজ্ঞতা। চার্টার্ড একাউন্ট্যান্ট/ সিএফএ: চার্টার্ড একাউন্ট্যান্ট/ সিএফএ পাশ। সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
বয়স ও মাইনে: বয়স হতে হবে ১-১০-২০২০ তারিখের হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে (জেএমজিএস)-১ পদের ক্ষেত্রে ২৩,৭০০ – ৪২,০২০ টাকা এবং (এমএমজিএস)-২ পদের ক্ষেত্রে ৩১,৭০৫ থেকে ৪৫,৯৫০ টাকা।
প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। থাকবে রিজনিং (৫০ নম্বর), ইংলিশ (২৫), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০), প্রফেশনাল নলেজ (৭৫)। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘন্টা। এতে সফলদের হবে ইন্টারভিউ।
আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে www.ucobank.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ নভেম্বরের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ফি বাবদ দিতে হবে ১,০০০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০) টাকা। সঙ্গে জিএসটি অরিতিক্ত। ফি জমা করবেন অনলাইনে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইট।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

