জুভেন্টাসের জার্সিতে শততম ম্যাচ মোরাতার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আলভারো মোরাতার কীর্তি। জোড়া গোল করে জুভেন্টাসের জার্সিতে শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন তিনি। সূত্রের খবর, ফেরেঙ্কভারোসের বিরুদ্ধে ইটালির দ্য ওল্ড লেডি জয়ী হল। ফলাফল ৪-১। একটি গোল করেছেন পাওলো দিবালা। আবার আত্মঘাতী গোল করেছেন ফেরেঙ্কভারোসের লাশা দাভিল। ব্যবধান কমান ফ্র্যাঙ্ক বোলি। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুরু থেকে খেললেও গোল করতে পারেননি।

