কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ণের নির্দেশিকা জারি

Kolkata University

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের দ্বিতীয় ও চতুর্থ সিমেস্টারের পড়ুয়ারা পরীক্ষা দিতে পারেননি। অন্যদিকে অনেক কলেজে এখন তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের ক্লাস অনলাইনে করছেন। সূত্রের খবর, এবার তাঁদের মূল্যায়ণের নির্দেশিকা জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে জানা গিয়েছে, অভ্যন্তরীণ মূল্যায়ণ ৫০ শতাংশ ও আগের সিমেস্টার বা আগের বর্ষ থেকে ৫০ শতাংশ নম্বরের ওপরে করতে হবে এই মূল্যায়ণ। ওই নির্দেশিকায় আরও জানানো হয়, পূর্বের সিমেস্টার বা বর্ষের নম্বর থেকে ৫০ শতাংশ নেওয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ মূল্যায়ণ হবে ১০০ শতাংশ নম্বরে। ইউজিসি-র গত এপ্রিল মাসের নির্দেশিকা মেনে এই মূল্যায়ণ হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধীনস্থ কলেজগুলিকে জানানো হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *