রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপূর্ণ পদে বঙ্গতনয়া বিদিশা

Bidisha Maitra

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাষ্ট্রপুঞ্জে জয়ী বিদিশা। এক বঙ্গতনয়ার হাত ধরে এই সাফল্য। সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপূর্ণ পদে উল্লেখযোগ্য জয় পেয়েছে ভারত। জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের প্রশাসনিক এবং বাজেট সংক্রান্ত উপদেষ্টা কমিটি- অ্যাডভাইসরি কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটরি কোয়েশ্চেন্স (এসিএবিকিউ)- তার সদস্য পদে নির্বাচিত হলেন ভারতের কূটনীতিক বিদিশা মৈত্র।

উল্লেখ্য, এসিএবিকিউ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধীনস্থ। এক্ষেত্রে সাধারণ সভার ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা ভৌগোলিক প্রতিনিধিত্ব, ব্যক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতার নিরিখে এই উপদেষ্টা কমিটির সদস্যদের নির্বাচন করে থাকেন। সূত্রের আরও খবর, এশিয়া-প্যাসিফিক দেশগুলির গোষ্ঠীতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এই বঙ্গতনয়া। ১২৬টি ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি। জানা যায়, তাঁর প্রতিযোগী ইরাকের কূটনীতিক আলি মহম্মদ ফায়েক আল-দাবাগ পেয়েছেন ৬৪টি ভোট। এক্ষেত্রে আরও জানা যায়, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩ বছরের মেয়াদে কমিটিতে থাকবেন বিদিশা।

উল্লেখ করা যায়, ২০০৮ সালে ব্যাচের ফার্স্ট অফিসার বিদিশা রাষ্ট্রপুঞ্জে ভারতের কনিষ্ঠতম সদস্য। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি তিনি। নিরাপত্তা পরিষদে ভারত কোনও কোনও বিষয় তুলে ধরবে, সেটা ঠিক করার অনেকটা দায়িত্বও বিদিশার হাতে রয়েছে। তাঁর স্বামী মায়াঙ্ক সিংহও ওই স্থায়ী মিশনেই কর্মরত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *