Javier MascheranoOthers Sports 

আর্জেন্টিনার প্রাক্তন স্টপার মাসচেরানোর অবসর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাসচেরানোর অবসর। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন লিওনেল মেসিও। ১৭ বছরের দীর্ঘ ফুটবল জীবনে যবনিকা টানলেন হাভিয়ের মাসচেরানো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানালেন আর্জেন্টিনা ও বার্সেলোনা দলের প্রাক্তন স্টপার। উল্লেখ্য, ৩৬ বছর বয়সী মাসচেরানো জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৭টি ম্যাচ। বার্সেলোনার জার্সিতে খেলেন ২০৩টি ম্যাচ। ২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিক্সে সোনাজয়ী আর্জেন্টিনা দলের সদস্যও ছিলেন। অবসর ঘোষণা করে মাসচেরানো জানিয়েছেন, এমন কিছু ঘটনা ঘটেছে, যার পরে মনে হয়েছে অবসর নেওয়ার এটাই সেরা সময়। নিজের খেলার প্রতি ১০০ শতাংশ পেশাদার ছিলাম। জাতীয় ও ক্লাব ফুটবলে প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানান মেসিও।

Related posts

Leave a Comment