পাটুলির ভাসমান বাজার সংস্কার হলেও ব্যবসায়ীদের অনুশোচনা

PATULI BAJAR

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পুজোর আগে খোলা হয়েছে পাটুলির ভাসমান বাজার। নৌকাগুলি শক্তিশালী করার জন্য লোহার কাঠামোয় বসানো হয়েছে। ইতিমধ্যে বেচাকেনাও শুরু। তবে ব্যবসায়ীদের অনুশোচনা, নতুনভাবে চালু হলেও মানুষ সেভাবে আসছে না। এরফলে বিক্রি-বাট্টাও সেভাবে হচ্ছে না। মাছের বাজার এবং সবজির বাজার আলাদা জায়গা হাওয়ায় সমস্যা দেখা দিচ্ছে। স্থানীয় পুর-প্রতিনিধি বড়দিনের মধ্যে সমস্যার সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন।

সূত্রের খবর, বর্তমানে ২৭ টি বোটের দুটি অংশে ৫৪ টি দোকান রয়েছে। ক্রিসমাসের আগে আরও ৫০-৫৫ টি নৌকা বসানো হবে। ফলে আরও ১০০ থেকে ১১০টির বেশি দোকান খোলা হবে। সব মিলিয়ে ১১৪ টি নৌকো সেখানে বসানো থাকবে। ২২৮ টি দোকান খোলা হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে প্রথম পদক্ষেপটি চালু করা হয়েছে। সূত্রের আরও খবর, ক্রিসমাসের মধ্যে দ্বিতীয় পর্ব শুরু করার প্রচেষ্টা চলছে এবং তৃতীয় ধাপ চালু করতে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সময় লাগবে। কেএমডিএ এই বাজারকে নতুন উপায়ে সংস্কার করছে। তবে ব্যবসা নেই বলে হতাশ বিক্রেতারা। এখানে শাকসবজি, মাছ, জামাকাপড় এমনকি মুদির দোকানও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *