২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি মুখ্যমন্ত্রীর

Netaji Subhash Chandra Bose

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২৩ জানুয়ারি জাতীয় ছুটির দাবি জানানো হল। সূত্রের খবর, নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা এবং তাঁর অন্তর্ধান রহস্যের প্রকৃত বৃত্তান্ত প্রকাশের দাবি ফের তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি সুভাষচন্দ্রের ১২৫-তম জন্মবার্ষিকীর দিন জাতীয় ছুটি ঘোষণা করা হোক। নেতাজির অন্তর্ধানের পিছনে প্রকৃত রহস্য প্রকাশ্যে আনার ইতিবাচক পদক্ষেপ করুক কেন্দ্র, এমনই দাবি মুখ্যমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *