উচ্চশিক্ষা দফতরের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ল বেতন। সূত্রের খবর, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মী ও আধিকারিকদের বেতন বৃদ্ধি করা হয়। এরপরও বাকি ছিল কিছু প্রতিষ্ঠান। এবার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সেখানেও বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি দিয়েছে উচ্চশিক্ষা দফতর। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, নেতাজি ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ, আইডিএসকে, জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের কর্মীদের বেতন বাড়ছে। পাশাপাশি বেতন বাড়ানো হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল, সেন্ট্রাল অফিস ও কমার্শিয়াল ইনস্টিটিউটের কর্মীদেরও, এমনটাই জানা গিয়েছে।

