ট্রেনিং দিয়ে এয়ারফোর্সে ২৩৮ কমিশন্ড অফিসার

Indian Air Force

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন কোর্স করিয়ে কমিশন্ড অফিসার পদে ২৩৮ জন তরুণ-তরুণীকে নিচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে। নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ এবং পার্মানেন্ট/ শর্ট সার্ভিস কমিশনে গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল) ব্রাঞ্চে। এছাড়া এনসিসি স্পেশ্যাল এন্ট্রির অধীনে ফ্লাইং ব্রাঞ্চে। কোর্সগুলি শুরু হবে ২০২২ সালের জানুয়ারি মাস থেকে। প্রার্থীবাছাই হবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (AFCAT–01/2021)/NCC SPECIAL ENTRY -র মাধ্যমে।

এএফসিএটি এন্ট্রি —- ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে: 211/22F/SSC/M&W কোর্স করিয়ে তরুণ-তরুণীদের শর্ট সার্ভিস কমিশনের ফ্লাইং ব্রাঞ্চে নিয়োগ হবে ৬৯টি শূন্যপদে। গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) ব্রাঞ্চের ক্ষেত্রে: 210/22T/PC/100AEC/M কোর্স করিয়ে গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) ব্রাঞ্চে তরুণদের নিয়োগ হবে ৬৭টি শূন্যপদে (পার্মানেন্ট কমিশন ২৭, শর্ট সার্ভিস কমিশন ৪০) এবং 210/22T/SSC/100AEC/M & W কোর্স করিয়ে গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল) ব্রাঞ্চে তরুণ-তরুণীদের নিয়োগ হবে ২৯টি শূন্যপদে। যারমধ্যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এম) তরুণ-তরুণীদের শূন্যপদ (পার্মানেন্ট কমিশনে ১২, শর্ট সার্ভিস কমিশনে ১৭)।

অন্যদিকে, 210/22G/PC/M কোর্স করিয়ে এবং 210/22G/SSC/M কোর্স করিয়ে গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) ব্রাঞ্চে তরুণদের নিয়োগ হবে ৭০টি শূন্যপদে। যারমধ্যে অ্যাডমিনিস্ট্রেশনে ৩১ জনের (পার্মানেন্ট ১২, শর্ট সার্ভিস ১৯), অ্যাকাউন্টসে ১৬ জনের (পার্মানেন্ট ৬, শর্ট সার্ভিস ১০) এবং লিগ্যালে ২৩ জনের (পার্মানেন্ট ৯, শর্ট সার্ভিস ১৪)।

এনসিসি স্পেশ্যাল এন্ট্রি —- ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে: 211/22F/PC/M এবং কোর্স করিয়ে এবং 211/22F/SSC/M&W কোর্স করিয়ে তরুণ-তরুণীদের নিয়োগ হবে ফ্লাইং ব্রাঞ্চে। সিডিএসই-র ১০ শতাংশ শূন্যপদ রয়েছে পার্মানেন্ট কমিশনের জন্য এবং এএফসিএটি শূন্যপদের ১০ শতাংশ শূন্যপদ রয়েছে শর্ট সার্ভিস কমিশনের জন্য।

ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে — ১-১-২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৪ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-১-১৯৯৮ থেকে ১-১-২০০২ তারিখের মধ্যে। বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স ধারীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ২৬ বছর। কাজেই এইসব প্রার্থীদের জন্ম হতে হবে ২-১-১৯৯৬ থেকে ১-১-২০০২ -এর মধ্যে।

গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল/ নন-টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে — ১-১-২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৬ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-১-১৯৯৬ থেকে ১-১-২০০২ তারিখের মধ্যে।

২৫ বছরের নিচের প্রার্থীদের অবিবাহিত হতে হবে। শারীরিক মাপজোক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নিচে বলা ওয়েবসাইটে।

শুরুতে ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি (টেনিক্যাল) ব্রাঞ্চের ক্ষেত্রে ৭৪ সপ্তাহের এবং গ্রাউন্ড ডিউটি (নন-টেকনিক্যাল) ব্রাঞ্চের ক্ষেত্রে ৫২ সপ্তাহের ট্রেনিং হবে বিভিন্ন এয়ারফোর্স ট্রেনিং এস্টাব্লিশমেন্টে। এয়ারফোর্স অ্যাকাডেমিতে যোগদানের সময় প্রার্থীর প্যান কার্ড এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া/ যে কোনও ন্যাশনালাইজড ব্যাঙ্কে অ্যাকাউন্ট অবশ্যই থাকা চাই। রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড অবশ্যই থাকতে হবে।

ফ্লাইং অফিসারের মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পে ১৫,৫০০ টাকা। আর কাজের ওপর ভিত্তি করে অন্যান্য ভাতা। তবে ট্রেনিংয়ের সময় ফ্লাইট ক্যাডেটরা নির্দিষ্ট হারে ৫৬,১০০ টাকা স্টাইপেন্ড পাবেন।

এএএফসিএটি এন্ট্রির ক্ষেত্রে প্রার্থিবাছাইয়ের জন্য অনলাইন টেস্ট হবে বিভিন্ন কেন্দ্রে। এক্ষেত্রে ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা। এনসিসি স্পেশ্যাল এন্ট্রি ক্ষেত্রে ফি লাগবে না। ফি জমা দেবেন অনলাইনে।

শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ১০ মিনিটে ১.৬ কিমি দৌড়, অন্তত ১০টি পুশ আপ ও ৩টি চিন আপ। প্রার্থীরা শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন।

আবেদন করবেন অনলাইন https://careerindianairforce.cdac.in বা https://afcat.cdac.in ওয়েবসাইটের মাধ্যমে, ১ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে। এএফসিএটি এন্ট্রি/ এনসিসি স্পেশ্যাল এন্ট্রি -র ক্ষেত্রে আলাদা আলাদা ট্যাবে দরখাস্ত করবেন। যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করে রেজিস্ট্রেশন নম্বর সহ সিস্টেম জেনারেটেড এপ্লিকেশনের প্রিন্ট দিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই পরীক্ষার বিজ্ঞপ্তি নং: (AFCAT- 01/2021/NCC SPECIAL ENTRY). আবেদনের পদ্ধতি, প্রার্থিবাছাই-সহ সব বিষয়েই আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *