নতুন মাইলস্টোন রোনাল্ডোর : ইতিহাস গড়লেন স্টেফানি

ronaldo and new record

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নতুন মাইলস্টোন গড়লেন রোনাল্ডো। ইতিহাস গড়লেন মহিলা রেফারি স্টেফানিও। সূত্রের খবর,৫৭ মিনিটে একটি গোল করেন পর্তুগিজ তারকা। এই গোলটির সুবাদে কেরিয়ারে সব মিলিয়ে ৭৫০ গোলের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার রাতে চাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। ইউক্রেনের ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ৩-০ফলাফলে জয় পেয়েছে জুভেন্টাস। রোনাল্ডোও করলেন একটি গোল। বাকি দুটি গোল করেছেন মোরাতা ও চিয়েসার।
ম্যাচ শেষে রোনাল্ডো জানিয়েছেন, ” ৭৫০ গোল মানে ৭৫০ সুখের মুহূর্ত। সকলকে ধন্যবাদ। আমার পরবর্তী লক্ষ্য ৮০০ গোল।’’

এই ম্যাচে নামার আগেই শেষ ১৬-তে স্থান নিশ্চিত করে নিয়েছে জুভেন্টাস। এই জয়ের পর তাঁদের সামনে সুযোগ রয়েছে একই গ্রুপে থাকা বার্সেলোনাকে টপকে গ্রুপ শীর্ষে থাকার। অন্যদিকে ইতিহাসে নাম লেখালেন মহিলা রেফারি স্টেফানি ফ্রাফার্ট। ৩৬ বছর বয়সী স্টেফানি প্রথম মহিলা রেফারি হিসেবে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলালেন। এই মহিলা রেফারি নতুন দিশা দেখালেন। এর আগে মহিলাদের বিশ্বকাপ এবং সুপার কাপে রেফারিং করেছিলেন স্টেফানি। ম্যাচ শেষে রোনাল্ডোকে তাঁর সঙ্গে হাত মেলাতে দেখাও গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *