cyclone and bureviBreaking News Others 

আছড়ে পড়ার সম্ভাবনা সাইক্লোন “বুরেভি”-র

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আছড়ে পড়ার সম্ভাবনা সাইক্লোন “বুরেভি”-র । যুদ্ধকালীন প্রস্তুতি শুরু হয়েছে দুই রাজ্যে। সূত্রের খবর,দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বল্প সময়ের মধ্যে সাইক্লোন বুরেভির দাপট থেকে বাঁচার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজও শুরু করেছে তামিলনাড়ু ও কেরল প্রশাসন। সূত্রের আরও খবর, ইতিমধ্যেই তামিলনাড়ুর কন্যাকুমারী বা থুথকুড়ি ও নাগাপাট্টিনাম এলাকায় এনডিআরএফ কর্মীরা পৌঁছেছেন। মৌসম ভবন সূত্রে বলা হয়েছে, মান্নার উপকূল হয়ে রামেশ্বরমের কাছে আজই আছড়ে পড়ার সম্ভাবনা সাইক্লোন বুরেভির । অন্যদিকে কেরল এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় সাইক্লোন বুরেভির জন্য আগামী ৩ দিন সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
তবে এই ঝড়ের প্রভাব তেমন পড়বে না পশ্চিমবঙ্গে । তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে । আগামী ২ দিন ওড়িশায় কুয়াশা থাকবে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুর ও ত্রিপুরাতে কুয়াশার সম্ভাবনা থাকার কথা। ঘূর্ণিঝড় বুরেভি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে। এরপর তা ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলেও খবর। স্থলভাগে আছড়ে পড়ার সময় গতিবেগ থাকবে ঘন্টায় ৯৫ থেকে ১০০ কিলোমিটার,এমনও জানানো হয়েছে। এই সাইক্লোনের প্রভাবে কেরালা ও তামিলনাড়ু সহ বেশ কয়েকটি উপকূলীয় জেলায় ক্ষতির আশঙ্কা থাকছে । প্রবল বৃষ্টিপাতও হতে পারে দুই রাজ্যের বিভিন্ন জেলায় । পাশাপাশি অন্ধপ্রদেশ ও তৎ সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

Related posts

Leave a Comment