১০০৪ ট্রেনিং স্লটে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১০০৪ ট্রেনিং স্লটে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিচ্ছে আর আর সি সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে। ফিটার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, আর অ্যান্ড এসি মেকানিক, পিএএসএএ, কার্পেন্টার, টার্নার, পেইন্টার, মেশিনিস্ট প্রভৃতি ট্রেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে মোট ১০০৪টি ট্রেনিং স্লটে। প্রাক্তন সমরকর্মী ও তাঁদের সন্তান, আর্মড ফোর্স পার্সোনেলের সন্তানরাও আবেদন করতে পারবেন।
ডিভিশন/ ওয়ার্কশপ/ ইউনিট অনুযায়ী ট্রেনিং স্লট– হাব্বাল্লি ডিভিশন (২৮৭), হাব্বাল্লি ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ (২১৭) , বেঙ্গালুরু ডিভিশন (২৮০), মাইসুরু ডিভিশন (১৭৭) এবং সেন্ট্রাল ওয়ার্কশপ, মাইসুরু (৪৩) ।
প্রার্থীদের ১০+২ সিস্টেমের অধীনে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি/ এসসিভিটি -র ইস্যু করা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে।
৯-১-২০২১ তারিখের হিসেবে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৫ বছর (পূর্ণ হওয়া চাই) থেকে ২৪ বছরের মধ্যে। বয়সের উর্ধ্বসীমায় তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং অন্যান্যরা নিময় অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
অ্যাপ্রেন্টিস নেওয়া হবে সমস্ত প্রার্থীর জন্য প্রস্তুত মেধাতালিকার ভিত্তিতে। মেধাতালিকা প্রস্তুত করা হবে মাধ্যমিক/ সমতুলের নম্বর এবং আইটিআই -এর গড় নম্বরের ওপর ভিত্তি করে। চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে ডিভিশন/ ওয়ার্কশপ/ ইউনিট, ট্রেড, কমিউনিটি এবং ট্রেনিং স্লট অনুযায়ী। প্রতিটি ডিভিশন/ ওয়ার্কশপ/ ইউনিটের জন্য তালিকাভুক্ত প্রার্থীদের মূল প্রমাণপত্র যাচাই এবং ডাক্তারি পরীক্ষা হবে।
ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। অনলাইন আবেদন করার সময় ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং -এর সাহায্যে ফি দেবেন অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। পেমেন্ট সফল হলে ই-রিসিপ্ট জেনারেট হবে। এর প্রিন্ট নিয়ে রাখবেন। ফি পেমেন্টের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।
দরখাস্ত পূরণ করবেন অনলাইনে, ৯ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে। অনলাইন দরখাস্ত করার সময় প্রত্যেক প্রার্থী একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন। রেজিস্ট্রেশন নম্বরটি যত্ন করে লিখে রাখবেন। পরে নিয়োগ প্রক্রিয়া/ চিঠিপত্র আদান-প্রদানের জন্য প্রয়োজন হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.rrchubli.in । নোটিফিকেশন নং SWR/RRC/Act Appr/01/2020. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগ ইন ||

