‘ক্রোকোডাইল’ খ্যাত কিম কি-ডুক প্রয়াত

kin ki duk

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভেনিস, বার্লিন আর কান চলচ্চিত্র উৎসবের অঙ্গনে একাধিক পুরস্কার জয়ী হয়েছেন তিনি। সেই কিম কি-ডুক(৫৯) প্রয়াত হলেন। করোনা আক্রান্ত হয়ে তারকা পতন হল। কিম কি-ডুক দক্ষিণ কোরিয়াকে বিশ্ব-সিনেমার মানচিত্রে স্থান করে দিয়েছিলেন।

পরিচালক হিসেবে দারুন দক্ষ ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ব সিনেমার বড় ক্ষতি হল। যন্ত্রনা-যৌনতা-হিংসা-পাশবিক হিংস্রতা নিহিত ছিল তাঁর ছবির প্রতিটি মুহূর্তে। সূত্রের খবর, তাঁর প্রথম ছবি ‘ক্রোকোডাইল’। যার মূল বিষয় ছিল আত্মহনন ও নেশা। ২০০০ সালে ‘দ্য আইল’ ভেনিস উৎসবে খ্যাতি অর্জন করেছিল।

আবার ২০০৩ সালে এক বৌদ্ধ সাধুর জীবন নিয়ে তৈরি হওয়া ‘স্প্রিং, সামার,ফল, উইন্টার…. স্প্রিং’ তাঁর সেরা ছবি বলা হয়ে থাকে। পাশাপাশি তিনি আরও অনেক জনপ্রিয় ছবি করেছেন। ২০১৪ সালে ‘ওয়ান অন ওয়ান’ ছবির জন্য সেরা ছবির পুরস্কার পান ভেনিস চলচ্চিত্র উৎসবে। একাধিক পুরস্কারে ভূষিত হন তিনি। তাঁর মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্রে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *