মার্কিন যুক্তরাষ্ট্রে মাস্কের ব্যবহারের ওপর অনুসন্ধান

Research on the use of masks

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে মাস্ক নিয়ে অনুসন্ধান করা হয়েছে। এই গবেষণায় দেখা গিয়েছে যে, দুটি লেয়ারে তৈরি মাস্কে৭৯ শতাংশ করোনার হাত থেকে উদ্ধার পাওয়া সম্ভব। অন্য প্রকার মাস্ক যা কানকেও ঢেকে রাখে তা ৩৮.৫ শতাংশ কাজ করে। বিশ্বজুড়ে এই ভয়ঙ্কর করোনা ভাইরাস থেকে উদ্ধার পাওয়ার জন্য মাস্ক পড়া অনিবার্য্য হয় উঠেছে। তা সত্বেও কিছু লোক মাস্ক পড়ার প্রতি আগ্রহ দেখান না। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে, আমরা মাস্ক ব্যবহার করলে, করোনা ভাইরাসের হাত থেকে কতটা বাঁচাতে পারে।

ইউএনসি স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীরা পরিবেশ সংরক্ষণ এজেন্সির সহায়তায় জেএএমএ ইন্টারনাল মেডিসিন পত্রিকায় প্রকাশিত গবেষণার নেতৃত্ব দিয়েছেন। এই গবেষণায় দেখা গিয়েছে যে, কিছু মাস্ক ৭৯ শতাংশ করোনা ভাইরাসের হাত থেকে উদ্ধারে কার্যকর হয়েছে। এই মাস্ক নাইলনের দুটি লেয়ারে তৈরি হয়েছে, যা করোনা ভাইরাসের হাত থেকে ভালোভাবে রক্ষা করতে পারে। এইধরণের অন্যরকম মাস্ক যা কানকেও ঢেকে রাখে তা ৩৮.৫শতাংশ কাজ করে। এই ধরণের মাস্কে সার্জিক্যাল মাস্কও বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *